
খুলনা সিটি কর্পোরেশন, খুলনা
তালিকাভূক্ত সরবরাহকারীদের লাইসেন্স নবায়ন/হালনাগাদ বিজ্ঞপ্তি
এতদ্বারা খুলনা সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত সরবরাহকারী প্রতিষ্ঠানের অবগতির জন্য জানানো যাইতেছে যে, শুধুমাত্র সীমিত দরপত্র পদ্ধতির অধীনে ক্রয় কার্য্যে অংশ গ্রহণের জন্য তালিকাভূক্ত সরবরাহকারীদের লাইসেন্স এর মেয়াদ ইং ৩০/০৬/২০২৬ তারিখ উত্তীর্ণ হইবে।
অতএব, আগামী ১লা জুলাই’২০২৬ হইতে ৩১ শে জুলাই ‘২০২৬ এর মধ্যে তাহাদের স্ব স্ব সরবরাহকারী লাইসেন্স আগামী ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য নবায়ন। হালনাগাদ করিবার জন্য অনুরোধ করা গেল। নিয়ম মাফিক নির্বাহী প্রকৌশলী জনাব শেখ মোহাম্মাদ মাসুদ করিম বরাবর স্ব স্ব প্যাডে আবেদনের মাধ্যমে এবং উক্ত আবেদন অনুমোদনক্রমে উপরে উল্লিখিত সময়ের মধ্যে খুলনা সিটি কর্পোরেশনের ক্যাশ শাখার মাধ্যমে কর্পোরেশনের তহবিলে নির্ধারিত ‘ফি’ জমা দিয়া ঠিকাদারী লাইসেন্স নবায়ন/ হালনাগাদ করিবার জন্য অনুরোধ করা গেল।